উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২১টি প্রতিষ্ঠান থেকে মোট ৫১৪ জন পরীক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে। তবে কোনো প্রতিষ্ঠান থেকেই শতভাগ পরীক্ষার্থী পাস করতে পারেনি। গত বছরের তুলনায় এ বছর পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
গতকাল সোমবার প্রকাশিত এসএসসির ফলাফলে জানা যায়, উপজেলায় মোট ৩,১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২,২২৮ জন পাস করেছে, যা পাসের হার ৭২.৭৭ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৮৭১ জন পরীক্ষার্থী।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৮ জন জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০১ জন, সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৫২ জন, আল-ফারুক একাডেমি থেকে ৩৩ জন, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৪ জন, তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৮ জন, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় থেকে ১৫ জন এবং আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুর উচ্চবিদ্যালয়, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, সৈয়দপুর মডেল উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন করে, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ, সৈয়দপুর মুসলিম স্কুল, শ্বাসকান্দর ব্যাঙমারী উচ্চবিদ্যালয় থেকে চারজন করে, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ, শেরে বাংলা উচ্চবিদ্যালয়, কয়ানিজপাড়া উচ্চবিদ্যালয়, লক্ষ্মণপুর স্কুল ও কলেজ থেকে তিনজন করে এবং বাঙালীপুর উচ্চবিদ্যালয় ও কামারপুকুর উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
তবে, সৈয়দপুর ইসলামিয়া স্কুল, রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়, কয়া গোলাহাট উচ্চবিদ্যালয় ও কলেজ, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয়, বোতলাগাড়ী আদর্শ বালিকা নিকেতন, চওড়া উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সাতপাই স্কুল ও কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই জিপিএ-৫ পায়নি।
রিপোর্টারের নাম 



















