মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, এসএসসিতে শতভাগ জিপিএ-৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করে সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪২ জন শিক্ষার্থী সকলেই জিপিএ-৫ পেয়েছে।

দিনাজপুর শিক্ষাবোর্ড ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ওই স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করে। স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম বলেন, সকল শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতার ফলেই এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে। তিনি আরও জানান, এই স্কুলে শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্তের হিসাব রাখা হয় এবং সার্বক্ষণিক তাদের ওপর নজরদারি করা হয়।

একইভাবে, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭৩ জন জিপিএ-৫ পেয়েছে। আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থীর মধ্যে ২০২ জন এবং সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন জিপিএ-৫ লাভ করেছে।

জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ, সকল অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উপজেলার সার্বিক ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে আগামীতে ফলাফল আরও ভালো করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোর বোর্ডে এসএসসি পাসের হারে উদ্বেগজনক পতন, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি

দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, এসএসসিতে শতভাগ জিপিএ-৫

আপডেট সময় : ০৫:২৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬