ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

১০ জনের বাংলাদেশ দলের লড়াকু ড্র

মালদ্বীপে আয়োজিত চার জাতির ডায়মন্ড জুবিলি কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল। তারুণ্যনির্ভর বাংলাদেশ দলে কোনো প্রবাসী খেলোয়াড় না থাকলেও পাকিস্তান মাঠে নামিয়েছিল অভিজ্ঞ প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া শক্তিশালী দল। ম্যাচের শেষ প্রায় ৩০ মিনিট একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও রক্ষণভাগ সামলে ড্র নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে। প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে লিড নিতে পারেনি মারুফুল হকের শিষ্যরা। ম্যাচের ৬২ মিনিটে বাংলাদেশের মনজুরুল হক মানিক লাল কার্ড দেখলে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। তবে গোলরক্ষক শ্রাবণের দারুণ কিছু সেভ ও রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচ শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ম্যানেজারসহ সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান দাবায় রাশিয়ার গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ

১০ জনের বাংলাদেশ দলের লড়াকু ড্র

আপডেট সময় : ০৮:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬