ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

জাপানে ভারতীয় আম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা

পোকা দমন ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় ত্রুটি থাকার অভিযোগে ভারত থেকে আম আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে জাপান। দেশটির কঠোর কোয়ারেন্টিন নিয়মাবলী ও উদ্ভিদ-স্বাস্থ্য সুরক্ষার শর্ত পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপানি কোয়ারেন্টিন কর্মকর্তাদের পরিদর্শনে দেখা যায়, উত্তর প্রদেশের আম প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতে ‘ভেপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) পদ্ধতিতে ঘাটতি রয়েছে। এই প্রক্রিয়ায় আমের পোকা বা লার্ভা ধ্বংস করার কথা থাকলেও তা যথাযথভাবে সম্পন্ন হয়নি। জাপানের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট মানদণ্ড পুনরায় নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারত থেকে আম গ্রহণ করা হবে না। উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালেও একই ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণে জাপানে ভারতীয় আমের ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্বস্তি কাটিয়ে চরিত্রে ডুব, ‘টক্সিক’-এ নতুন অভিজ্ঞতার কথা জানালেন কিয়ারা

জাপানে ভারতীয় আম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬