বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে আ স ম রব বলেন, তোফায়েল আহমেদ ছিলেন জনগণের প্রতি দায়বদ্ধ একজন সাহসী ও দূরদর্শী রাজনৈতিক সংগঠক। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, তার চলে যাওয়ায় দেশ একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। নতুন প্রজন্মের কাছে তার রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
রিপোর্টারের নাম 























