ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চঞ্চল চৌধুরীর জন্মদিনে জয়া আহসানের ব্যতিক্রমী শুভেচ্ছা

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। থিয়েটার থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। বিশেষ দিনটিতে সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই গুণী শিল্পী।

দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী জয়া আহসান তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক ভিন্নধর্মী মন্তব্য করেছেন। জয়া আহসানের মতে, চঞ্চল চৌধুরীর ভিজিটিং কার্ডে তার পরিচয়ের ক্রম হওয়া উচিত—প্রথমে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, তারপর একজন দক্ষ ড্রাইভার এবং সবশেষে একজন অভিনেতা। দুজনেই ‘দেবী’সহ একাধিক প্রজেক্টে কাজ করেছেন। ৫৩ বছরে পা দেওয়া এই অভিনেতা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ‘মনপুরা’, ‘আয়নাবাজি’ ও ‘হাওয়া’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চঞ্চল চৌধুরীর জন্মদিনে জয়া আহসানের ব্যতিক্রমী শুভেচ্ছা

আপডেট সময় : ০৭:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬