ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

ভিআইপি প্রটোকলের ভোগান্তি: গভর্নরের গাড়ির বহরের সামনে সাধারণ নাগরিকের প্রতিবাদ

ভারতের সিলিকন ভ্যালি খ্যাত বেঙ্গালুরুর কুখ্যাত ট্রাফিক জ্যামের সঙ্গে যদি যুক্ত হয় ভিআইপি প্রটোকলের জন্য রাস্তা বন্ধের ভোগান্তি, তবে সাধারণ মানুষের ক্ষোভের পারদ কোথায় চড়তে পারে, তারই এক উদাহরণ তৈরি হলো।
কর্ণাটকের গভর্নর থাওয়ারচাঁদ গেহলতের গাড়ির বহরের জন্য ওল্ড এয়ারপোর্ট রোডে দীর্ঘক্ষণ গাড়ি আটকে রাখায় ক্ষুব্ধ হয়ে মহাত্মা গান্ধীর অহিংস পন্থায় প্রতিবাদ শুরু করেন এক সাধারণ নাগরিক। গাড়িতে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তিনি সোজা রাস্তার মাঝখানে এসে বসে পড়েন।
রাস্তা থেকে সরতে অস্বীকৃতি জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি অনড় গলায় দাবি করেন, একজন রাজনৈতিক নেতার মতোই একজন সাধারণ নাগরিকের সময়ের মূল্যও সমান। ওই সময় কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর তাকে সরাতে আসলে তিনি বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমাদেরও তো কাজ আছে, নাকি? জবাবে ট্রাফিক পুলিশ তাকে পাশে সরে দাঁড়াতে বলেন। তখন ওই যুবক আবার বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আপনারা সিগন্যাল কেন বন্ধ করে রেখেছেন? গভর্নর ভিআইপি বলে কি আমরা কেউ নই?
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শেষ পর্যন্ত গভর্নরের গাড়ির বহরটি পার হয়ে যাচ্ছে। তবে এই অচলাবস্থা কীভাবে নিরসন হলো এবং ওই ব্যক্তি কখন স্থান ত্যাগ করলেন, তা স্পষ্ট জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্বস্তি কাটিয়ে চরিত্রে ডুব, ‘টক্সিক’-এ নতুন অভিজ্ঞতার কথা জানালেন কিয়ারা

ভিআইপি প্রটোকলের ভোগান্তি: গভর্নরের গাড়ির বহরের সামনে সাধারণ নাগরিকের প্রতিবাদ

আপডেট সময় : ০৭:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬