ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গ্রাহক বিক্ষোভের মুখে ইসলামী ব্যাংকের বোর্ড সভা স্থগিত

গ্রাহকদের তীব্র বিক্ষোভের কারণে ইসলামী ব্যাংক পিএলসির নির্ধারিত অনলাইন বোর্ড সভা স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সভাটি আয়োজন করা সম্ভব হয়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেছে।

ঈদের ছুটির পর সোমবার প্রথম কর্মদিবসে রাজধানীর মতিঝিল এলাকায় ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগ করা ব্যক্তিকে পুনরায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার সংকট তৈরি করতে পারে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং এস আলম গ্রুপের সম্পদ জব্দ করে ব্যাংকের তহবিলে ফিরিয়ে আনারও দাবি জানান। এর আগে, বিক্ষোভকারীদের সামলাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

গ্রাহক বিক্ষোভের মুখে ইসলামী ব্যাংকের বোর্ড সভা স্থগিত

আপডেট সময় : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬