ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইসরায়েলের সমালোচনা করায় দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

ইসরায়েলের নীতিমালার কঠোর সমালোচনা করার জেরে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক জেঙ্ক উইগার এবং অনলাইন ব্রডকাস্টার হাসান পিকার। তারা জানিয়েছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে ইসরায়েল নিয়ে তাদের জনসম্মুখে দেওয়া বক্তব্যকে দায়ী করেছে।

অনলাইন সংবাদ নেটওয়ার্ক ‘দ্য ইয়ং তুর্কস’-এর সহ-প্রতিষ্ঠাতা জেঙ্ক উইগার জানান, লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ‘জনশৃঙ্খলার জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছে। উইগারের দাবি, তিনি যুক্তরাজ্য বা সেখানকার অভ্যন্তরীণ কোনো বিষয়ে বিতর্কিত মন্তব্য করেননি, বরং মার্কিন রাজনীতিতে ইসরায়েলি প্রভাব নিয়ে কথা বলার কারণেই তাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জনপ্রিয় লাইভ স্ট্রিমার হাসান পিকারও। তিনি দাবি করেছেন, তার যুক্তরাজ্যের ভিসাও একইভাবে বাতিল করা হয়েছে। এর আগে ব্রিটিশ কর্তৃপক্ষ র‍্যাপার ইয়ে-র ওপরও একই অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ইসরায়েলের সমালোচনা করায় দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬