ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

ঈদুল আজহায় গণমুখী ১০ পদক্ষেপ নিশ্চিত করেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পবিত্র ঈদুল আজহায় নির্বিঘ্ন ঈদযাত্রা ও জনদুর্ভোগ লাঘবে সরকার ১০টি গুরুত্বপূর্ণ গণমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র। সোমবার তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এবারের ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গণপরিবহনে শৃঙ্খলা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন পরিশোধসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে কোরবানিযোগ্য পশুর চাহিদাও পর্যাপ্ত ছিল এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে থাকায় প্রান্তিক ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পেরেছেন। উপদেষ্টা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনকল্যাণমুখী প্রশাসনিক সমন্বয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যা এবারের ঈদ আয়োজনে স্পষ্ট হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারতীয় আম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা

ঈদুল আজহায় গণমুখী ১০ পদক্ষেপ নিশ্চিত করেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬