ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

দুধের আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ভবিষ্যতে বিদেশে দুগ্ধজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে খামারিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, দুগ্ধ খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। খামারিদের প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উদ্যোক্তাদের সাফল্যের মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান শেষে তিনি এতিম ও দুস্থদের মাঝে দুধ বিতরণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারতীয় আম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা

দুধের আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬