জর্জিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ফেরার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ২৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত পাইলট ডেভ ফিজি নিহত হয়েছেন। আটলান্টার বাসিন্দা ডেভ পেশায় ডেল্টা এয়ারলাইন্সের একজন বাণিজ্যিক পাইলট ছিলেন। বিয়ের কয়েক ঘণ্টা পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় কপ্টারের পাইলটও প্রাণ হারিয়েছেন, তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন ডেভের নববিবাহিত স্ত্রী জেসনি।
অনুষ্ঠান শেষে নবদম্পতির হেলিকপ্টারে করে পিচট্রি-ডেকাব বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গেলেও হেলিকপ্টারটি উড্ডয়ন করা হয়। ডসনভিলের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় কপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জেসনিকে উদ্ধার করতে প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছিল। স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন পেশায় নার্স জেসনি।
রিপোর্টারের নাম 






















