ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের পরামর্শে পরবর্তী পদক্ষেপ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় আইনি পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত প্রক্রিয়া এবং মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম সম্পর্কে অ্যাটর্নি জেনারেলকে বিস্তারিত অবহিত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ঈদের ছুটির কারণে কাজে কিছুটা ধীরগতি থাকলেও আগামী তিন দিনের মধ্যে উভয় কমিটির প্রতিবেদন জমা দেওয়ার আশা করা হচ্ছে। এছাড়া হাসপাতাল প্রাঙ্গণে বেকারি পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের পরামর্শে পরবর্তী পদক্ষেপ

আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬