বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে শন টেইটের সরে দাঁড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে তার দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, ভারতের বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দেওয়ার আগ্রহ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।
ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার নিজের বর্তমান অবস্থান সম্পর্কে বোর্ডকে অবহিত করেছেন। পারিবারিক কারণ দেখিয়ে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলেও আভাস পাওয়া গেছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও টেইট তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। উল্লেখ্য, আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প ৩ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























