ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

দেশের ২৬ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের

রাজধানী ঢাকাসহ দেশের ২৬টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে তাপপ্রবাহের পাশাপাশি দেশের কিছু অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের বিচ্ছিন্ন কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আপাতত তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

দেশের ২৬ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের

আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬