আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার আটলান্টিক মহাসাগরে জব্দ করেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, মিত্রদেশগুলোর সহায়তায় ফরাসি নৌবাহিনী ‘তাগোর’ নামের ওই জাহাজটি নিয়ন্ত্রণে নেয়। সমুদ্র আইন লঙ্ঘন এবং ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে।
ফরাসি নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে ব্রিটানির প্রায় ৪০০ নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটিকে আটক করা হয়। সে সময় জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল। রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনাকে অবৈধ এবং আন্তর্জাতিক জলদস্যুতার শামিল বলে অভিহিত করা হয়েছে। ক্রেমলিনের দাবি, তারা তাদের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার তেল রফতানির ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, যা এড়াতে মস্কো ছায়া নৌবহর ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
রিপোর্টারের নাম 























