ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঐতিহাসিক ছয় দফা ও বাঙালির মুক্তির সংগ্রাম

প্রতি বছর সাতই জুন বাঙালি জাতির জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ফিরে আসে। ১৯৬৬ সালের এই দিনে ছয় দফার দাবিতে আন্দোলনরত অবস্থায় মনু মিয়া ও মুজিবুল্লাহসহ অসংখ্য মানুষ আত্মাহুতি দিয়েছিলেন। এই ছয় দফার পথ ধরেই পরবর্তীকালে এগারো দফা এবং সবশেষে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীনতা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দূরদর্শী ও অসাম্প্রদায়িক রাজনীতির প্রবক্তা। পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করতে তিনি জেল-জুলুম ও নির্যাতনের মুখেও অবিচল ছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি রাষ্ট্র, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। জাতীয় আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থেকেই তিনি ছয় দফা কর্মসূচি প্রদান করেন, যা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের মূল ভিত্তি। পাকিস্তান শাসকগোষ্ঠীর সব ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু বাঙালির মনে স্বাধীনতার যে বীজ বপন করেছিলেন, তা-ই আজ স্বাধীন বাংলাদেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঐতিহাসিক ছয় দফা ও বাঙালির মুক্তির সংগ্রাম

আপডেট সময় : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬