বেতন-ভাতা বৃদ্ধি ও এমপিওভুক্তির দীর্ঘদিনের দাবি আদায়ে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। গত ২১ মে থেকে তারা এই ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, বর্তমান বাজার পরিস্থিতিতে নামমাত্র ভাতার টাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। একজন সহকারী শিক্ষক মাসে মাত্র তিন হাজার ৩০০ টাকা এবং প্রধান শিক্ষক তিন হাজার ৫০০ টাকা ভাতা পান, যা দিয়ে জীবনধারণ করা কষ্টসাধ্য। তারা জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদানসহ যাবতীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া, গত বছর নীতিমালা অনুযায়ী আবেদন করেও ১০ মাস পার হওয়ার পরও কোনো মাদ্রাসা এমপিওভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেতন ছাড়ের অনুমোদন দিলেও তা কার্যকর না হওয়ায় প্রায় এক হাজার ৬৯০ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।
রিপোর্টারের নাম 




















