ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের আকস্মিক মৌন মানববন্ধন: তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঈদের ছুটির আমেজ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে সংগঠনটি ছয় দফা দাবি উত্থাপন করে।

মানববন্ধন শেষে সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরাসহ তার পদত্যাগ ও শাস্তির দাবি জানানো হয়েছে। এছাড়া সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং দলীয় নিয়োগ ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবি জানানো হয়।

ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়: দৌলতদিয়া-পাটুরিয়া রুটে স্বাভাবিক পারাপার

নিষিদ্ধ ছাত্রলীগের আকস্মিক মৌন মানববন্ধন: তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন

আপডেট সময় : ০৪:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬