ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরছে সচিবালয়ে

ঈদুল আজহার টানা ছুটি কাটিয়ে সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলতেই রাজধানী ঢাকায় কর্মব্যস্ততা বাড়তে শুরু করেছে। বিশেষ করে প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে জমে থাকা বিভিন্ন নথিপত্র নিষ্পত্তি এবং প্রশাসনিক কার্যক্রম সচল করতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কর্মকর্তাদের। অনেকে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নতুন অর্থবছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছেন।

এদিকে, রাজধানী ঢাকার সড়কগুলোতে যানবাহনের চলাচল বাড়লেও এখনো পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি নগর জীবন। তবে সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দু-এক দিনের মধ্যেই রাজধানী পুরোদমে কর্মচঞ্চল হয়ে উঠবে এবং স্বাভাবিক নাগরিক সেবা কার্যক্রম পূর্ণ গতি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উসকানি দিয়ে দেশে ‘মব কালচার’ তৈরির চেষ্টা চলছে: রিজভী

ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরছে সচিবালয়ে

আপডেট সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬