দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ধারাবাহিকতায় এবার নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে আয়োজিত এই পর্বটি আগামী ৫ জুন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
অনুষ্ঠানের এই পর্বে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প, উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল এবং জেলার বিখ্যাত সব কৃষি পণ্যের ওপর বিশেষ প্রতিবেদন থাকছে। এছাড়া স্থানীয় শিল্পী ইমন চৌধুরীর পরিবেশনায় একটি লোক-ফিউশনধর্মী গান এবং নরসিংদীর ইতিহাস নিয়ে একটি নৃত্যগীতিও থাকছে। অনুষ্ঠান ধারণকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্মাতা সূত্রে জানা গেছে, দেশের প্রায় ৬০টি জেলায় অনুষ্ঠানটির পর্ব ধারণের কাজ সম্পন্ন হয়েছে।
রিপোর্টারের নাম 
























