এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী দল। সোমবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে চাইনিজ তাইপেকে পরাজিত করেছে।
ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার গোল করে দলকে এগিয়ে দেন। পরবর্তীতে ৫৫ মিনিটে রিয়া আরলিন ফিল্ড গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তন্নী ম্যাচসেরা নির্বাচিত হন। একই প্রতিযোগিতায় ছেলেদের দল চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৩-২ গোলে পরাজিত হয়েছে। টুর্নামেন্টে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মুখোমুখি হবে।
রিপোর্টারের নাম 
























