ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, শনাক্তের চেষ্টা পুলিশের

চট্টগ্রাম নগরের জিইসি মোড় ও আশপাশের এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করার খবর পাওয়া গেছে। সোমবার সকালে নগরীর ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা এই মিছিল বের করেন। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি দুই নম্বর গেট থেকে শুরু হয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হয় এবং এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সময়ে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকাতেও অনুরূপ মিছিলের খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, শনাক্তের চেষ্টা পুলিশের

আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬