ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বিশেষ বাজেটের দাবি

দেশের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন রোধ এবং তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে পৃথক ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। একই সঙ্গে আসন্ন জাতীয় বাজেটে চরাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের ৩২টি জেলায় প্রায় দুই কোটি মানুষ চরাঞ্চলে বসবাস করেন। তারা কৃষিসহ জাতীয় অর্থনীতিতে অবদান রাখলেও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নদীভাঙনের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন ও কর্মহীন হয়ে পড়ছে। এই বিশাল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে পুনর্বাসন নীতিমালা প্রণয়ন এবং বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বিশেষ বাজেটের দাবি

আপডেট সময় : ০৩:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬