ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে ‘ট্যাকটিক্যাল টাইমআউট’

আগামী বিশ্বকাপে গোলরক্ষকের চোটের সুযোগ নিয়ে খেলোয়াড়দের কোচিং স্টাফদের সঙ্গে কৌশলগত আলোচনা করার সুযোগ আর থাকছে না। ফিফার রেফারি-প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, গোলরক্ষক আহত হলে সতীর্থরা আর টাচলাইনে গিয়ে কোচের পরামর্শ নিতে পারবেন না।

সাম্প্রতিক সময়ে অনেক গোলরক্ষক চোটের ভান করে খেলা থামিয়ে কোচদের কাছ থেকে নতুন নির্দেশনা নেওয়ার কৌশল অবলম্বন করেন, যা ফুটবলের নিয়মের অপব্যবহার হিসেবে দেখা হচ্ছে। এই প্রবণতা রোধে ফিফা কঠোর অবস্থান নিয়েছে এবং সব দলের কোচকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নিয়ম অনুযায়ী, গোলরক্ষক আহত হলে খেলোয়াড়দের নিজ নিজ অবস্থানে থাকতে হবে অথবা মাঠের মাঝখানে জড়ো হতে হবে, কিন্তু কোনোভাবেই ডাগআউটের দিকে যাওয়ার সুযোগ নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ফুটবল বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে ‘ট্যাকটিক্যাল টাইমআউট’

আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬