খাবারের মেনুতে নতুনত্ব আনতে চাইলে আজই ট্রাই করতে পারেন রাজকীয় স্বাদের বিন্দি কাবাব। কিমা, দই ও বিভিন্ন মসলার সুনিপুণ সংমিশ্রণে তৈরি এই পদটি যেকোনো উৎসব বা ছুটির দিনের আড্ডায় বিশেষ মাত্রা যোগ করবে। রেস্তোরাঁর স্বাদে ঘরেই তৈরি করা সম্ভব এই মুঘল ঘরানার খাবারটি।
প্রথমে কিমার সাথে প্রয়োজনীয় মসলা মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে নিন। এরপর প্যানে তেল ও ঘি গরম করে গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ ও আদা-রসুন বাটা কষিয়ে নিন। এতে টক ও মিষ্টি দই যোগ করে একটি মসৃণ গ্রেভি তৈরি করুন। গ্রেভি তৈরি হলে কিমার বলগুলো ছেড়ে দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। সবশেষে কেওড়া জল ও বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নিন। গরম গরম বিন্দি কাবাব পোলাও বা নানের সাথে পরিবেশন করলে খাবারের টেবিল হয়ে উঠবে তৃপ্তিদায়ক।
রিপোর্টারের নাম 
























