ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

আইপিএলে বাজিমাত করা বৈভব সূর্যবংশীর গাড়ি চালানোয় বাধা বয়স

চলতি আইপিএল মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ১৫ বছর বয়সী তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০, যা ক্রিকেট বোদ্ধাদের নজর কেড়েছে। অসাধারণ এই পারফরম্যান্সের সুবাদে তিনি টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) এবং অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন।

পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন প্রায় ২১ লাখ রুপি মূল্যের একটি টাটা সিয়েরা এসইউভি গাড়ি। তবে আইন অনুযায়ী, ভারতে গাড়ি চালানোর ন্যূনতম বয়স ১৮ বছর হওয়ায় আপাতত এই গাড়ি চালানোর সুযোগ নেই তার। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় সূর্যবংশী জানান, এমন সাফল্যে তিনি আনন্দিত এবং আগামী মৌসুমে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন। শেষ দুই ম্যাচে তার ৯৭ ও ৯৬ রানের ইনিংসগুলো জাতীয় দলে তার অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক অপরাধের সয়লাব: আমরা কি তবে সংবেদনশীলতা হারিয়ে ফেলছি?

আইপিএলে বাজিমাত করা বৈভব সূর্যবংশীর গাড়ি চালানোয় বাধা বয়স

আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬