ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুললেও রাজধানীতে এখনও নেই কর্মব্যস্ততা

ঈদুল আজহাকে কেন্দ্র করে টানা সাত দিনের ছুটি শেষ হওয়ার পর আজ সোমবার দেশের অফিস-আদালত, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে। তবে কর্মদিবস শুরু হলেও রাজধানী ঢাকার সড়কগুলোতে এখনও স্বাভাবিক ব্যস্ততা ফিরে আসেনি। অনেক গুরুত্বপূর্ণ সড়কেও যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম।

সোমবার (১ জুন) সকালে রাজধানীর নাজিরাবাজার, সচিবালয়ের সামনে, গুলিস্তান, জিপিওসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের চাপ খুবই কম। এতে নগরবাসী স্বস্তিতেই চলাচল করছেন।

অনেকের মতে, ঈদের ছুটি শেষ হলেও সবাই এখনও পুরোপুরি ঢাকায় ফেরেননি। কেউ কেউ ছুটি বাড়িয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। আবার অনেকেই আজ অথবা আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন। এই কারণে অফিস-আদালত খুললেও নগরজীবনের স্বাভাবিক ব্যস্ততা এখনও পুরোপুরি ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুললেও রাজধানীতে এখনও নেই কর্মব্যস্ততা

আপডেট সময় : ০১:০০:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬