ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: ঋণ ও করের বোঝা সাধারণ মানুষের উপর কতটা পড়বে?

দেশের অর্থনীতি যখন রাজস্ব ঘাটতি, তহবিল সংকট, উচ্চ ঋণনির্ভরতা এবং মন্থর ব্যবসা-বাণিজ্যের চাপে টালমাটাল, ঠিক সেই সময়ই ইতিহাসের অন্যতম বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেটটি উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারের নীতিনির্ধারকরা বলছেন, এটি হবে অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি নির্মাণের বাজেট। তবে অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং রাজস্ব বিশেষজ্ঞদের বড় একটি অংশের প্রশ্ন— বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বড় বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে কিনা। কারণ চলতি অর্থবছরেই রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা থেকে ব্যাপক পিছিয়ে রয়েছে সরকার। ইতোমধ্যে রাজস্ব ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সরকারি ব্যয় নির্বাহ করতে ব্যাংক ব্যবস্থা থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আরও বড় আকারের বাজেট এবং উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে সংশয় বাড়ছে।

সরকারি বাজেট বাস্তবায়নের সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতিতে ঋণ ও মূল্যস্ফীতির চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজেট নথি ও সংশ্লিষ্ট বিশ্লেষণ অনুযায়ী, আগামী অর্থবছরে একদিকে যেমন সরকার নতুন করে বড় অঙ্কের ঋণ গ্রহণ করবে, অপরদিকে তেমনি পুরোনো বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ২০২৬-২৭ অর্থবছরে বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ বাবদ প্রায় ৪৬ হাজার কোটি টাকা পরিশোধের পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থনীতিবিদদের মতে, গত এক দশকে বড় আকারের অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ফলে বৈদেশিক ঋণের দায় দ্রুত বেড়েছে। এখন সেই ঋণের প্রতিদান পরিশোধের ধাপে প্রবেশ করছে দেশ।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে সরকারের বাজেট ব্যবস্থাপনায় ঋণসেবার ব্যয় একটি বড় চাপ হিসেবে দেখা দেবে। কারণ নতুন ঋণ গ্রহণের পাশাপাশি পুরোনো ঋণ পরিশোধ করতে গিয়ে আর্থিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে উঠবে। তাদের মতে, আগামী বছরগুলোতে বৈদেশিক ঋণসেবার ব্যয় আরও বাড়বে, যা সামষ্টিক অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সম্ভাব্য চীন সফর ঘিরে আলোচনা, বাংলাদেশের কূটনীতি নিয়ে নতুন বিতর্ক

নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: ঋণ ও করের বোঝা সাধারণ মানুষের উপর কতটা পড়বে?

আপডেট সময় : ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬