ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

চাকরি দেওয়ার নামে প্রতারণা: সাধারণ মানুষকে সতর্ক করল জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সাধারণ চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী আয়কর বিভাগের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। তবে কিছু অসাধু ব্যক্তি ও চক্র ভুয়া চাকরির আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারা এমনভাবে প্রচার চালাচ্ছে যেন অর্থ দিলে চাকরি নিশ্চিত। কিছু ক্ষেত্রে ব্যর্থ প্রার্থীদের অর্থ ফেরত দেওয়ার কথা বললেও, তাদের মূল উদ্দেশ্য হলো ভুয়া আশ্বাসের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা।

এনবিআর আরও জানিয়েছে যে, বর্তমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করছে।

প্রতারণা এড়াতে চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ করেছে এনবিআর। তারা জানিয়েছে, চাকরি দেওয়ার নামে কোনো প্রকার অর্থ লেনদেন করা যাবে না। এ ধরনের কোনো প্রতারণার তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিস অথবা এনবিআরের জনসংযোগ শাখায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কঠোর অবস্থান: ক্ষেপণাস্ত্র শক্তির উপর নির্ভরতা ও সীমিত সমঝোতার ইঙ্গিত

চাকরি দেওয়ার নামে প্রতারণা: সাধারণ মানুষকে সতর্ক করল জাতীয় রাজস্ব বোর্ড

আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬