ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন শূন্যরেখায়

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছে।

সোমবার (১ জুন) গভীর রাতে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাটি জানতে পেরে তাদের প্রতিহত করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় সোমবার গভীর রাতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০ জনকে ঠেলে পাঠানো হয়। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। সকাল ১০টার দিকে বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন শূন্যরেখায়

আপডেট সময় : ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬