ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে অসহায়ভাবে হেরে গেছে বাংলাদেশ। গোয়ায় অনুষ্ঠিত গ্রুপ পর্বে পিটার বাটলারের শিষ্যরা ৩-০ গোলে পরাজিত হয়েছে। মেয়েদের এমন পরিকল্পনা-বিবর্জিত এবং ছন্নছাড়া ফুটবল শেষ কবে দেখা গেছে, তা বলা কঠিন। ম্যাচে বল রিসিভ থেকে শুরু করে কন্ট্রোল, পাসিং, পজিশনিং কিংবা আক্রমণের কোনোটিতেই স্বাভাবিক ছন্দ খুঁজে পাওয়া যায়নি। এমনকি গোলরক্ষক মিলির পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ‘বি’ গ্রুপ থেকে ভারত গ্রুপ সেরা হয়েছে এবং বাংলাদেশ রানার্সআপ হয়েছে। দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে গত তিন আসরের রানার্সআপ নেপাল। ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেরা চারে উঠেছে ভুটান। এখন নেপালের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে বাংলাদেশ একটি ভালো সুযোগ নষ্ট করে। ম্যাচের প্রায় দেড় মিনিটের মাথায়, বক্সের সামনে ভারতের ডিফেন্ডার সিলকি দেবি তালগোল পাকিয়ে ফেললে আনিকা বল কেড়ে নিয়ে গোলরক্ষকের সামনে একা চলে যান। কিন্তু তিনি দুর্বল শট নিলে সুযোগ নষ্ট হয়। অষ্টম মিনিটে মারিয়ার ক্রসে আনিকা ও শামসুন্নাহার জুনিয়র কেউই নাগাল পাননি। একটু পর আনিকার একটি থ্রু পাস শামসুন্নাহার জুনিয়র ধরার আগেই ভারতের গোলরক্ষক বলটি ধরে ফেলেন।

১৮ মিনিটে ভারতের সানফিদা ননগ্রাম ডান দিক দিয়ে বল নিয়ে বক্সের দিকে ছুটে গেলে তাকে দারুণ ট্যাকলে আটকে দেন সুরভি আক্তার আরফিন। চার মিনিট পর মারিয়ার ব্যাক পাস থেকে বল পেয়ে যান আভীকা সিং। তার শট গোলরক্ষক মিলি গ্লাভসে জমা করেন। এটি ছিল ভারতের প্রথম উল্লেখ করার মতো শট। একটু পর শামসুন্নাহার সিনিয়রের প্রতিরোধ এড়িয়ে সানফিদার শট বাইরে চলে যায়। বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রেখে ২৪ মিনিটে ভারত আবারও সুযোগ তৈরি করে, কিন্তু সানফিদা সময়ক্ষেপণ করলে কোহাতি-শামসুন্নাহার দ্রুত ফিরে এসে পরিস্থিতি সামাল দেন।

৩৬ মিনিটে ভারত এগিয়ে যায়। লং ক্রস ফেরাতে লাফিয়ে হেড করেন কোহাতি কিসকু, কিন্তু বল ঠিকমতো ক্লিয়ার না হওয়ায় তা সরাসরি তার পেছনে থাকা পিয়ারি সাসার কাছে চলে যায়। ঠাণ্ডা মাথায় কোনাকুণি শটে তিনি মিলিকে পরাস্ত করেন। বিরতির পর ভারত আরও দুটি গোল করে খেলার নিয়ন্ত্রণ নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাওনা টাকা নিয়ে বিরোধ: সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, মুন্সীগঞ্জে চার গ্রেপ্তার

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

আপডেট সময় : ১০:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬