ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত রবিবার (৩১ মে) বিকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি পাওয়া যায়। এছাড়া, রান্নাঘরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র ছিল না। এসব অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা, সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের বিধান থাকলেও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জরিমানার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক পরিবেশের উন্নয়ন, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিতকরণ, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যান্টিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এসময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, রমনা থানার পুলিশ সদস্যরা এবং সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুশয্যায় হাজার বছরের প্রাচীন বাওবাব: গ্রামবাসীর আধ্যাত্মিক আশ্রয় ও প্রকৃতির বিপন্নতার প্রতীক

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬