ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কাণ্ডে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতরের ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভে কর্মরত ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কোরবানির জন্য আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে উদ্ধারের পর জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়। সেখানে মহিষটিকে একই নামে দর্শনার্থীদের জন্য প্রদর্শনীর বিষয়টি প্রশাসনিক মহলে বিতর্কের জন্ম দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই কিউরেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামের সঙ্গে মিল রেখে একটি মহিষকে সরকারি প্রতিষ্ঠানে একই পরিচয়ে প্রদর্শনের বিষয়টি প্রশাসনিকভাবে বিব্রতকর হিসেবে বিবেচিত হয়েছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায় পর্যন্ত আলোচনায় যাওয়ার পর কিউরেটরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পবিত্র ঈদুল আজহার আগে দেশজুড়ে আলোচনায় আসে অ্যালবিনো মহিষটি। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের মহিষটির মাথার সামনের সোনালি চুল এবং কিছু শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রেখেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কাণ্ডে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আপডেট সময় : ০৮:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬