ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ অব্যাহত রয়েছে। ঈদের মুক্তির তৃতীয় দিনেও দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো তাদের অবস্থান ধরে রেখেছে। বিভিন্ন মাল্টিপ্লেক্সের শো সংখ্যা, হাউজফুল শো এবং মোট আয়ের ভিত্তিতে চলচ্চিত্রগুলোর পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে।
দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, উৎসবের আমেজেই দর্শকরা সিনেমা হলে গিয়ে উপভোগ করছেন। এই মুহূর্তে মাল্টিপ্লেক্সে কোন সিনেমা কেমন আয় করছে এবং প্রযোজক-প্রদর্শকদের হিসাব কেমন দাঁড়াচ্ছে, তা দেখার বিষয়।
তৃতীয় দিনেও ‘রকস্টার’ চলচ্চিত্রটি সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এদিন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মোট ৮১টি শো চলেছে, যার মধ্যে ৩২টি শো হাউজফুল এবং আরও ৫টি প্রায় হাউজফুল ছিল। তিনদিন শেষে সিনেমাটির মাল্টিপ্লেক্স গ্রস আয় দাঁড়িয়েছে ১.৩৪ কোটি টাকা।
‘রইদ’ চলচ্চিত্রটি তৃতীয় দিনেও ডাবল ডিজিট কালেকশন ধরে রেখেছে। মোট ২২টি শো চলেছে, যার মধ্যে ৭টি হাউজফুল এবং ২টি প্রায় হাউজফুল ছিল। তিনদিন শেষে মোট গ্রস আয় ৩৬.৯২ লাখ টাকা।
‘বনলতা সেন’ তুলনামূলকভাবে স্থিতিশীল পারফরম্যান্স দেখিয়েছে। মোট ১১টি শো চলেছে, যার মধ্যে ৪টি হাউজফুল ছিল। তিনদিন শেষে মোট গ্রস আয় ১৬.৬৫ লাখ টাকা।
‘মালিক’ চলচ্চিত্রটিও তৃতীয় দিনে ভালো অবস্থানে ছিল। মোট ১৬টি শোতে ২টি হাউজফুল শো ছিল। তিনদিন শেষে মোট আয় ১৫ লাখ টাকা।
‘মাসুদ রানা’ তৃতীয় দিনে কিছুটা উন্নতি করলেও কোনো শো হাউজফুল হয়নি। তিনদিন শেষে মোট গ্রস আয় ৬.২৩ লাখ টাকা।
রিপোর্টারের নাম 
























