ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

শর্ত না মানলে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া শর্তগুলো মেনে চলতে ব্যর্থ হলে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে ওয়াশিংটন ‘সম্পূর্ণ সক্ষম’। ট্রাম্পের অন্যতম প্রধান শর্ত হলো, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়।

হোয়াইট হাউজ ইঙ্গিত দিয়েছিল যে, ট্রাম্প সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে সিদ্ধান্তের খুব কাছাকাছি রয়েছেন। তবে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপানো এই যুদ্ধ অবসানের বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনাকে তেহরান অস্বীকার করেছে। মার্কিন সূত্রগুলো জানিয়েছে, চুক্তিটি ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় ছিল, কিন্তু গত শুক্রবার হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে একটি বৈঠকের পরও তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা সম্মেলনে যোগ দেওয়া পেন্টাগন প্রধান পিট হেগসেথ শনিবার বলেন, ওয়াশিংটন আবারও যুদ্ধ শুরু করতে ‘সম্পূর্ণ সক্ষম’। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, মার্কিন বাহিনী ‘পুরো অঞ্চলজুড়ে উপস্থিত এবং সতর্ক রয়েছে’।

চলতি সপ্তাহে ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলার পর চুক্তি কার্যকরের প্রচেষ্টাগুলো প্রশ্নের মুখে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, শনিবার তারা ‘যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসী শত্রু’র একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের শর্ত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, দুপক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে, ইরানের ফার্স নিউজ এজেন্সি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান আলোচনার পরবর্তী ধাপে যাওয়ার আগে ‘অবিলম্বে ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করার’ দাবি জানাচ্ছে। হরমুজ প্রণালি টোল-মুক্তভাবে খুলে দেওয়ার বিষয়ে সূত্রগুলো বলছে, ‘চুক্তির খসড়ায় এমন কোনো ধারা নেই’। পাশাপাশি ইরানের পারমাণবিক উপাদান ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএল ফাইনাল আজ: ট্রফির সঙ্গে কোটি টাকার হাতছানি

শর্ত না মানলে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৬:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬