ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়: বিসিবি কর্মকর্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য এবং ফিন্যান্স কমিটির প্রধান ইসরাফিল খসরু বলেছেন, বিসিবি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং এটি হবে জনগণের। সম্প্রতি একটি পডকাস্টে তিনি এ মন্তব্য করেন।

বর্তমানে তামিম ইকবাল নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্বে আছে। আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার পর নির্বাচিত ২৫ জন পরিচালক নিয়ে নতুন বোর্ড গঠিত হবে।

ইসরাফিল খসরু জানান, ক্রিকেট বোর্ডের মূল কাজ হলো খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়ন। এই নীতিগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে বোর্ড সত্যিকার অর্থেই জনগণের বোর্ডে পরিণত হবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট মানুষের আবেগের সঙ্গে জড়িত। আমরা বিশ্বাস করি, ক্রিকেট বোর্ড কোনো গোষ্ঠীর নয়। আমাদের ডিএনএ-তে ক্রিকেট মিশে আছে।’

দেশে পর্যাপ্ত উন্নত প্রশিক্ষণ সুবিধা ও একাডেমির অভাব এবং অনেক জায়গায় নিয়মিত লিগ না হওয়ার বিষয়টিকে তিনি নতুন খেলোয়াড় তৈরির পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের আরও ভালো অবকাঠামো ও একাডেমি দরকার। খেলা মাঠে গড়াতে হবে। অনেক জায়গায় অনেক বছর ধরে লিগ হচ্ছে না। খেলা না হলে খেলোয়াড় আসবে কোথা থেকে? খেলার জন্য মাঠও লাগবে। বিসিবির একটি বড় দায়িত্ব হলো মাঠ ও সুযোগ-সুবিধাগুলো উন্নত করা।’

খসরু ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমরা আসার পর বিপিএলের অনেক বকেয়া ছিল, আমরা সেগুলো পরিশোধের চেষ্টা করেছি। খেলোয়াড়দের বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনে নেওয়ার কোনো সুযোগ নেই। তাদের যা প্রয়োজন, তা আমাদের দিতে হবে। খেলোয়াড়রা যখন দেখবে বোর্ড তাদের সমর্থন করছে, তারা আরও অনুপ্রাণিত হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএল ফাইনাল আজ: ট্রফির সঙ্গে কোটি টাকার হাতছানি

ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়: বিসিবি কর্মকর্তা

আপডেট সময় : ০৬:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬