ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

কালশী বস্তি অগ্নিকাণ্ড: রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা, সুষ্ঠু তদন্ত দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

রবিবার (৩১ মে) রাজধানীর কালশীর বাউনিয়াবাঁধ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় দলের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবও এসময় উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। বস্তিবাসীকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের পরই উচ্ছেদ করতে হবে। তিনি আরও প্রশ্ন তোলেন যে, উচ্ছেদ অভিযান ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ক্ষোভ থেকেই এই আগুন লাগানো হয়েছে কিনা।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং আহতদের খোঁজখবর নেন। তিনি দুর্গত পরিবারগুলোর জন্য দ্রুত পুনর্বাসন, জরুরি ত্রাণ সহায়তা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বাড়ছে হরিণ শিকার, সক্রিয় শতাধিক চক্র; ফাঁদে পড়ছে বাঘও

কালশী বস্তি অগ্নিকাণ্ড: রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা, সুষ্ঠু তদন্ত দাবি

আপডেট সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬