ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর

ঈদের ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। আগামীকাল সোমবার থেকে অফিস-আদালত, ব্যাংক ও অধিকাংশ প্রতিষ্ঠান খুলে যাওয়ার কথা থাকায় ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে কমলাপুর রেলস্টেশনে।

রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো রাজধানীতে পৌঁছালে প্ল্যাটফর্মে নামেন শত শত যাত্রী। এ সময় অনেককে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাগ, লাগেজ ও কোরবানির মাংস নিয়ে ফিরতে দেখা যায়। স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথেও যাত্রীদের ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

ফিরে আসা যাত্রীদের মধ্যে সুস্মিতা সুলতানা জানান, “ঈদের ছুটি পরিবারের সঙ্গে কাটিয়ে এখন কাজে ফিরছি। কদিন আনন্দের পর এবার আবার কাজের জীবন শুরু।”

তবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা অনীহা দেখা গেছে। তাদের অনেকেই বলেন, ছুটি আরও কিছুদিন বাড়লে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতেন।

সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা নিজ নিজ প্রয়োজন অনুযায়ী রাজধানীতে ফিরছেন বলে জানিয়েছেন অনেকে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ছুটির শেষ দিনে ঢাকামুখী যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করায় যাত্রীদের যাতায়াতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। দিনব্যাপী বিভিন্ন সিডিউলের ট্রেন রাজধানীতে পৌঁছাবে বলেও জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তারেক রহমান

ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর

আপডেট সময় : ০৪:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬