বগুড়ায় পবিত্র ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জ, শেরপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন পেশার ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ছয় জন। এর মধ্যে তিনটি দুর্ঘটনা ঘটেছে বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে।
নিহতদের মধ্যে রয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের প্রধান শিক্ষক আশরাফ আলী প্রামানিক (৫৬), নওগাঁ সদরের রাহিম বিজয় (২৩), চকদেব এলাকার অপূর্ব (১৮) ও প্রেম বাঁশফোড় (২০), বগুড়ার শেরপুর পৌরসভার উলিপুর এলাকার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আবু রায়হান (২০), শাহবন্দেগী ইউনিয়নের শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (২১), নওগাঁর বদলগাছি উপজেলার উত্তম মন্ডল (৩০), বগুড়ার আদমদীঘি উপজেলার হৃদয় (৩০), ঝিনাইদহ সদর উপজেলার ইনজামাম (২০) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রবিউল আউয়াল জিয়া (৪২)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নে চকহবিবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী প্রামানিক শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জ থেকে বগুড়া শহরের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা সদরের লালদহ এলাকায় পৌঁছলে আলু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে দুটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু রাহিম বিজয়, অপূর্ব ও প্রেম বাঁশফোড় প্রাণ হারান। এ সময় আরও দুই জন আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 



















