ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা গণমাধ্যমের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে কাজ করে এবং কোনো সাংবাদিক কষ্ট পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং তদন্ত কমিটি গঠন করা হয়। এই সময় হাসপাতালজুড়ে বিভিন্ন সংস্থার উপস্থিতি ও বিপুলসংখ্যক সাংবাদিকের আনাগোনা ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এমন পরিস্থিতিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে রোগী ও সেবাগ্রহীতারাও ভোগান্তির মুখে পড়েন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে সাংবাদিকরা হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে রোগীদের স্বার্থে তাদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হাসপাতালের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। এ সময় একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০২:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬