ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ঈদের ছুটিতেও ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আরও এক শিশুর মৃত্যু; মোট মৃতের সংখ্যা ১৮

ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মারা যাওয়া শিশুটির নাম তাসিম (৮ মাস)। সে ঝিনাইদহ শহরের অসিম মিয়ার ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মে হামের উপসর্গ নিয়ে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৯১ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছে ১১৮ জন শিশু।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই শিশু। অনেক ক্ষেত্রে সময়মতো টিকা না নেওয়া এবং চিকিৎসকের শরণাপন্ন হতে বিলম্ব করার কারণে রোগীদের জটিলতা বাড়ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জনবলের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ধরনের ঘাটতি যেন না থাকে, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেক শিশু গ্রামে এসেছে। এ কারণে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বাড়ছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার মতে, আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে ফরিদপুর শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নিরঞ্জন ভৌমিক জানান, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। আক্রান্ত শিশুর জ্বর, শরীরে লালচে দানা, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার মাধ্যমে হাম প্রতিরোধে গুরুত্ব দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে ৪ হাজার কোটি টাকার ইভিএম

ঈদের ছুটিতেও ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আরও এক শিশুর মৃত্যু; মোট মৃতের সংখ্যা ১৮

আপডেট সময় : ০২:০১:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬