ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইসরায়েল ইতিহাস মুছে ফেলতে চায়, লেবাননের প্রধানমন্ত্রীর অভিযোগ

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম অভিযোগ করেছেন যে, ইসরায়েল কেবল সীমানা বিস্তারই করছে না, বরং তারা সম্পূর্ণ ধ্বংসের নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, ইসরায়েল কোনো নির্দিষ্ট স্থানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে না, বরং তারা ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি অর্জনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

চলমান যুদ্ধবিরতি আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এবং শান্তির সিদ্ধান্ত একটি জাতীয় সিদ্ধান্ত হিসেবেই থাকবে।

ইসরায়েলের স্থল আগ্রাসনের কারণে দেশের দক্ষিণাঞ্চলের যেসব মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কষ্ট পুরো লেবাননের কষ্ট। আপনারা বিশ্বাস রাখুন যে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, বন্দীদের প্রত্যাবর্তন এবং পুনর্বাসনের জন্য লেবানন রাষ্ট্র কোনো প্রচেষ্টা বাকি রাখবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ইসরায়েল ইতিহাস মুছে ফেলতে চায়, লেবাননের প্রধানমন্ত্রীর অভিযোগ

আপডেট সময় : ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬