ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

স্মার্ট ক্যারিয়ার গড়তে উচ্চ আয়ের দক্ষতা অর্জন: যেভাবে শুরু করবেন

বর্তমান বিশ্ববাজারে প্রচলিত ডিগ্রির পাশাপাশি বিশেষ কিছু দক্ষতা অর্জন করা ক্যারিয়ারের উন্নতির জন্য অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগে ‘হাই-পেয়িং স্কিলস’ বা উচ্চ আয়ের দক্ষতা অর্জনের প্রবণতা বাড়ছে তরুণদের মধ্যে। এই দক্ষতা থাকলে ঘরে বসে যেমন আন্তর্জাতিক বাজারে বড় বড় কোম্পানির কাজ করা সম্ভব, তেমনি দেশের কর্পোরেট সেক্টরেও মিলছে উচ্চ বেতনের চাকরি।

তথ্যপ্রযুক্তি ও বৈশ্বিক বাজারের বর্তমান প্রবণতা অনুযায়ী, কিছু নির্দিষ্ট খাতের দক্ষ পেশাদারদের চাহিদা ও পারিশ্রমিক আকাশছোঁয়া। বর্তমানে যে পাঁচটি খাতের দক্ষ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি, সেগুলো হলো: এআই ও মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনিং এবং হাই-টিকেস সেলস ও ডিজিটাল মার্কেটিং।

এআই ও ডাটা সায়েন্স খাতের দক্ষ কর্মীরা আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ১০০+ ডলার আয় করতে পারেন। দেশীয় কর্পোরেট সেক্টরেও অভিজ্ঞতা ভেদে এদের মাসিক বেতন ১,৫০,০০০ থেকে ৩,০০,০০০+ টাকা পর্যন্ত হতে পারে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা গ্লোবাল মার্কেটপ্লেসে প্রতি ঘণ্টার কাজের জন্য ৩৫ থেকে ৮০+ ডলার চার্জ করেন এবং দেশীয় চাকরির বাজারে তাদের বেতন অভিজ্ঞতা অনুযায়ী প্রতি মাসে ১,২০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ফোন কি সারারাত চার্জে রাখা নিরাপদ? জেনে নিন বিস্তারিত

স্মার্ট ক্যারিয়ার গড়তে উচ্চ আয়ের দক্ষতা অর্জন: যেভাবে শুরু করবেন

আপডেট সময় : ০৯:৪৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬