ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ: গ্রুপ সেরা হতে ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

মালদ্বীপকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার তাদের লক্ষ্য গ্রুপ-সেরা হওয়া। এই লক্ষ্যে সোমবার (১ জুন) রাতে গোয়ায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি জিতেই সেমিফাইনালে প্রবেশ করতে চায় বাংলাদেশ কোচ পিটার বাটলারের দল।

শনিবার (৩০ মে) সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার স্বীকার করেন যে গত ম্যাচে সুযোগগুলো কাজে লাগানো যায়নি, বিশেষ করে উইঙ্গার ঋতুপর্ণার ক্ষেত্রে। তবে তিনি সতর্ক করেন যে ভারত একটি ভিন্ন মাপের দল। বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা জানি একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। গত রাতের ম্যাচের বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেবো।’

মালদ্বীপের বিপক্ষে খেলতে না পারা ডিফেন্ডার শিউলি আজিম এবং মিডফিল্ডার মনিকা চাকমা ভারত ম্যাচে ফিরছেন। রক্ষণভাগের দুর্বলতা নিয়ে শিউলি বলেন, ‘কোচ কাজ করছেন। আশা করছি, পরের ম্যাচে যে জায়গাগুলোতে ভুল হয়েছে সেগুলো শুধরে ওভারকাম করতে পারবো।’

সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভারতকে হারানো কঠিন হবে না বলে মনে করেন বাটলার। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে বোঝাটা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং সেটি ঠিকঠাক কার্যকর করা।’ সেমিফাইনালে ভুটান বা নেপাল—কাকে প্রতিপক্ষ হিসেবে চান—এমন প্রশ্নের উত্তরে বাটলার নির্লিপ্ত থেকে বলেন, ‘আমার কোনও বিশেষ পছন্দ নেই। টুর্নামেন্ট জিততে হলে যে কোনও পর্যায়ে এই দলগুলোর মুখোমুখি হতেই হবে।’

যদিও আগের দুই সাফে ভারতকে হারানোর রেকর্ড বাংলাদেশের রয়েছে, তবে এবারের ভারত দল আগের চেয়ে অনেক বেশি গোছানো বলে মনে করেন শিউলি। তাই রেকর্ড নয়, বরং মাঠের পারফরম্যান্স দিয়েই ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পণ লাল-সবুজ দলের খেলোয়াড়দের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা হাসপাতালে অভিযান: অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের প্রধান আটক

সাফ চ্যাম্পিয়নশিপ: গ্রুপ সেরা হতে ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬