ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আদ-দ্বীনে বেকারির সন্ধান: নবজাতকদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্তের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনের সময় একটি বেকারি খুঁজে পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, হাসপাতালে দুটি ইলেকট্রিক ওভেন চালিত একটি বেকারি পাওয়া গেছে, যেখানে কোনো ইঞ্জিনিয়ার নেই এবং প্রচুর ময়লা দেখা গেছে। তিনি জানান, হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস নির্গমন শিশুদের ক্ষতিগ্রস্ত করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলা হয়েছে এবং তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন দাখিল করা হবে। তদন্ত কমিটিতে আরও তিনজন সদস্য যুক্ত করা হয়েছে এবং এখন মায়েদের সঙ্গে কথা বলা প্রয়োজন।

উল্লেখ্য, গত বুধবার আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদফতর একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আদ-দ্বীনে বেকারির সন্ধান: নবজাতকদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট সময় : ০৮:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬