পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় তিন দিনে প্রায় ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে।
শনিবার (২৯ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে জমা করা হয়েছে। পরের দিন (২৯ মে) সেখানে আরও ৮ হাজার ৯৭৭ টন এবং শনিবার (২৯ মে) দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য নেওয়া হয়েছে।
সব মিলিয়ে, শনিবার দুপুর পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে। ডিএসসিসি জানিয়েছে, ঈদের পরও নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















