ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

ফাইনাল নয়, জাতীয় দলের ভুল বিশ্লেষণেই মগ্ন কোচ ডুলি

শনিবার (৩০ মে) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীদের মাঝে চরম উত্তেজনা, তখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্মান-আমেরিকান কোচ ডুলি বুঝিয়ে দিয়েছেন যে, তাঁর কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো দেশের ফুটবল।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, তিনি ম্যাচটি দেখতে চান, তবে তাঁর এখন সময় নেই। তাঁর চেয়ে বরং গতকালের ম্যাচটির ভুলত্রুটি বিশ্লেষণ করা এবং কোথায় ভালো করা গেছে, তা খুঁজে বের করাই তাঁর মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, ‘আমার মূল মনোযোগ এখন বাংলাদেশ জাতীয় দল।

মাঠের বাইরের উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছেন ডুলি। তাঁর মতে, খেলোয়াড়দের খারাপ অভ্যাস দূর করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে। এই লক্ষ্যে তিনি ভিডিও বিশ্লেষণকে একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। প্রত্যেক খেলোয়াড়কে তাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলার ওপরও তিনি জোর দেন। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮১ নম্বরে থাকা দলটিকে নতুনভাবে গড়ে তোলার কাজে তিনি পুরোপুরি ডুবে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালাহর নেতৃত্বে বিশ্বকাপ খেলবে মিশর: ২৬ সদস্যের দল ঘোষণা

ফাইনাল নয়, জাতীয় দলের ভুল বিশ্লেষণেই মগ্ন কোচ ডুলি

আপডেট সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬