ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের দুই ছবির নির্মাতার প্রদর্শকদের প্রতি ক্ষোভ: ‘তারকার পেছনে অন্ধ দৌড়’

ঈদের বাজারে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ এবং ‘অফিসার’ চলচ্চিত্র দুটি দর্শক মহলে ইতিবাচক সাড়া পেলেও ছবির প্রদর্শকদের আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা বদিউল আলম খোকন। তাঁর মতে, দেশের প্রেক্ষাগৃহ মালিকরা এখন ভালো গল্প বা নির্মাণের চেয়ে কেবল ‘তারকা’ বা ‘স্টারইজমের’ পেছনে অন্ধের মতো ছুটছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ঢাকাই সিনেমার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তারকা-নির্ভর মানসিকতার তীব্র সমালোচনা করেন। ২০০০ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম ছবি ‘দানব’ এর স্মৃতিচারণ করে খোকন বলেন, সেসময় বড় পরিচালকদের ছবির ভিড়ে তিনি নগণ্য হলেও প্রদর্শকরা ব্যবসার পাশাপাশি ছবির মান ও পরিচালকদের ওপর ভরসা রাখতেন। কিন্তু ২৬ বছরের ব্যবধানে এই চিত্র পাল্টে গেছে; এখনকার প্রদর্শকরা নতুনদের সুযোগ দিতে চান না, শুধু তৈরি তারকার পেছনেই ছোটেন।

একসময় সুপারস্টার শাকিব খানকে নিয়ে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিলেও, বর্তমানে খোকন শুধু স্টারের ওপর নির্ভর না করে গল্প ও নির্মাণে জোর দিচ্ছেন। তিনি বলেন, আজকের তারকারা একসময় সাধারণ অভিনেতা ছিলেন, পরিচালকদের হাত ধরেই তারা স্টার হয়েছেন। কিন্তু প্রদর্শকরা সেই সত্য ভুলে গেছেন।

প্রয়াত মেগাস্টার মান্নার কথা স্মরণ করে তিনি বলেন, মান্না সবসময় বলতেন, সিনেমায় তাঁকে পুরো সময় না রেখে গল্পের প্রয়োজনে অন্য চরিত্রদের প্রাধান্য দিতে, যাতে দর্শক বিরক্ত না হয়। আজকের দিনে এমন মানসিকতা বিরল বলে তিনি আক্ষেপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের দুই ছবির নির্মাতার প্রদর্শকদের প্রতি ক্ষোভ: ‘তারকার পেছনে অন্ধ দৌড়’

আপডেট সময় : ০৬:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬