হরমুজ প্রণালীতে ইরান মাইন পেতেছিল এমন মার্কিন দাবি এখনও নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র যে মাইনগুলো অপসারণ করতে পারেনি, সেগুলো সরিয়ে নিতে ইরান সম্মত হয়েছে। তবে, বিষয়টি নিয়ে অবগত মার্কিন দুই কর্মকর্তা এবং এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে একটি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা তথ্যে হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চালানো পানির নিচে তল্লাশি অভিযানে সুনির্দিষ্টভাবে মাইন হিসেবে চিহ্নিত করা যায় এমন কোনো বস্তুর সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেছেন, যদি সেখানে কিছু থেকেও থাকে, তবে তা আমাদের আশঙ্কার তুলনায় হুমকির মাত্রা অনেক কম ছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালিতে ইরানের মাইন পেতে রাখার বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























